ঢাকা, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ব্যাংকে লেনদেন ১০টা থেকে ৩টা পর্যন্ত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৬ ০৯:৪৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৭ বার


ব্যাংকে লেনদেন ১০টা থেকে ৩টা পর্যন্ত

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলোর জন্য নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে সরকারের পক্ষ থেকে ৯-৩টা পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে বলা হলেও বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। 
অফিসের কাজ শেষ করতে ব্যাংকে কর্মীরা উপস্থিত থাকবেন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্র ও শনিবার।

 

 

শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংক নতুন সময়সূচি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে।

গত বৃহষ্পতিবার সরকার সরকারি ও বেসরকারি অফিসের জন্য নতুন সময়সূচি ঘোষণা করে। সেই ঘোষণা অনুযায়ী রোববার থেকে সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

এসময় বলা হয়েছিল সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে। তবে আনুষঙ্গিক কাজ শেষ করতে বিকেল ৪টায় ব্যাংক বন্ধ হবে।

 

গত ২ এপ্রিল রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

তবে সেই নির্দেশনা কিছুটা পরিবর্তন করে শনিবার সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।

তাতে আরও বলা হয়, সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও উপশাখাগুলো আগের মতোই সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। এ ক্ষেত্রে ২০১৯ সালের ৫ আগস্ট জারি করা ‘ডিওএস সার্কুলার লেটার নং-২৪’-এর নির্দেশনা বহাল থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


   আরও সংবাদ