ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৫ বার
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব কাউসার আজিজকে সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার (২৯ এপ্রিল) এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
অপর আদেশে সাতক্ষীরার ডিসি আফরোজা আখতারকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।