ঢাকা, মঙ্গলবার, ০৫ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ৫ মে, ২০২৬ ০৯:১৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৪ বার


 ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠান হয়েছে।

 

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজনে সোমবার (০৪ মে)  ইসলামপুর মিনি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয়ের বালক- বালিকা দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসাইন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএএম আবু তাহের, উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম সহিদুর রহমান,

জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র সহ সভাপতি নাসিদা সাফিজ বিন্তি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

খেলায় বালক বিভাগ পচাবহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিরাজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে।

 

অন্যদিকে বালিকা বিভাগ হাড়িয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোয়ালেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-১ গোলে পরাজিত করে। 

 

পরে বিজয়ী ও রানারআপ দলগুলোর মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

 


   আরও সংবাদ