ঢাকা, বুধবার, ২০ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিএনপিসহ ২৩ দলকে ভোটে ব্যয়ের হিসাব দিতে হবে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২০ মে, ২০২৬ ০৯:৪১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৭ বার


বিএনপিসহ ২৩ দলকে ভোটে ব্যয়ের হিসাব দিতে হবে

ঢাকা: ত্রয়োদশ সংসদ নির্বাচনের ব্যয়ের হিসাব জমা দিতে বিএনপিসহ ২৩ দলকে ১৩ জুন পর্যন্ত সময় দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৯ মে) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

 

তিনি বলেন, যেসব রাজনৈতিক দল এখনো নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়নি, তাদেরকে ১৩ জুন পর্যন্ত সময় দিয়ে চিঠি দেওয়া হয়েছে।

যেসব দলকে চিঠি দিয়েছে ইসি, সেগুলো হলো-বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণফোরাম, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণফ্রন্ট, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আমজনতার দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি) এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

 

আইন অনুযায়ী, ভোটের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৯০ দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে হয়। সে হিসেবে গত ১৩ মে ছিল হিসাব জমার শেষ সময়।

এর মধ্যে জামায়াতসহ ২৭টি দল হিসাব জমা দিলেও বিএনপি, এনসিপিসহ ২৩টি দল তা দেয়নি।

 


   আরও সংবাদ