ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সীমান্তে বিজিবির গুলিতে চোরাকারবারি আহত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৪ জুন, ২০২৬ ০৯:৩৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৬ বার


 সীমান্তে বিজিবির গুলিতে চোরাকারবারি আহত

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে। শনিবার (১৩ জুন) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

 

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য জানান।

বিজিবি জানায়, মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনাকালে বিজিবি টহলদল দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করে।

এসময় তারা ধারালো অস্ত্র নিয়ে টহলদলের ওপর আক্রমণের করে। আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিজিবি সদস্যরা ফায়ার করলে একজন চোরাকারবারি আহত হয়।

আহত ব্যক্তিসহ অপর চোরাকারবারি ভারতে পালিয়ে যায়।

 

এ বিষয়ে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

 


   আরও সংবাদ