ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

চাঁদা না দেওয়ায় ১২০০ ফলন্ত কমলা গাছ কেটে ফেলার অভিযোগ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২২ জুলাই, ২০২৬ ১৫:১১ অপরাহ্ন | দেখা হয়েছে ২০ বার


চাঁদা না দেওয়ায় ১২০০ ফলন্ত কমলা গাছ কেটে ফেলার অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জে দাবিকৃত চাঁদা না দেওয়ায় একটি বাগানের প্রায় ১,২০০টি ফলন্ত কমলা গাছ কেটে সাবাড় করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। এতে বাগান মালিকের প্রায় লাখ লাখ টাকার অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে।

স্থানীয় ও বাগান মালিক সূত্রে জানা গেছে, কমলগঞ্জের সীমান্তঘেঁষা পাহাড় টিলা এলাকায় বেশ কয়েক বছর ধরে কঠোর পরিশ্রমে একটি কমলা বাগান গড়ে তোলেন ক্ষতিগ্রস্ত কৃষক। সম্প্রতি স্থানীয় একটি প্রভাবশালী চক্র তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাগান ধ্বংস করার হুমকি দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় রাতের আঁধারে দুর্বৃত্তরা বাগানে প্রবেশ করে সারাবছর ধরে পরিচর্যা করা প্রায় ১,২০০টি ফল ধরা কমলা গাছ কেটে ফেলে রেখে যায়। সকালে বাগানের এই করুণ অবস্থা দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন বাগান মালিক ও স্থানীয় বাসিন্দারা।

মালিক জানান, “অনেক কষ্ট ও ঋণ করে এই বাগানটি দাঁড় করিয়েছিলাম। গাছে কেবল ফল আসতে শুরু করেছিল। চাঁদা না দেওয়ায় আমার স্বপ্ন এক রাতেই ধূলিসাৎ করে দিল।” এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চাষি ও এলাকাবাসী।

এ বিষয়ে স্থানীয় থানা ও বন বিভাগে মৌখিক ও লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://www.facebook.com/reel/1689087829046514

 

সুত্র : https://www.shadhinsurjodoy.com/archives/23636


   আরও সংবাদ