ঢাকা, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জুলাইয়ের কৃতিত্ব পকেটস্থের চেষ্টা করছে একটি গোষ্ঠী

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৮ অগাস্ট, ২০২৬ ০৮:০৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৯ বার


জুলাইয়ের কৃতিত্ব পকেটস্থের চেষ্টা করছে একটি গোষ্ঠী

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, বরং জনগণের-এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একটি গোষ্ঠী এখনো জুলাইয়ের কৃতিত্ব পকেটস্থ করার বিভ্রান্তিতে রয়েছে। তাদের এই বিভ্রান্তি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

শুক্রবার (৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

তথ্যমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থান, জনগণের আত্মত্যাগ, অবাধ নির্বাচন, নির্বাচনের মাধ্যমে সরকার গঠন, সংসদের কার্যকর ভূমিকা এবং সরকারপ্রধান তারেক রহমানের নেতৃত্ব-এসব মিলিয়ে দেশে প্রকৃত অর্থে গণতান্ত্রিক মূল্যবোধকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটি বড় সুযোগ সৃষ্টি হয়েছে।

 

 

এই সুযোগ কাজে লাগানো না গেলে অর্জনগুলো আবারও হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

 

তিনি বলেন, এ লক্ষ্যেই সরকার আন্তরিকতার সঙ্গে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

 

 

অন্যান্য রাজনৈতিক ও সামাজিক শক্তিও এ উদ্যোগে ইতিবাচকভাবে যুক্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, একটি গোষ্ঠী জুলাইয়ের কৃতিত্ব নিয়েই বেশি ব্যস্ত।

 

 

কে কত বেশি কৃতিত্ব নেবে, কে কত বড় তারকায় পরিণত হবে কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে নিজের জনপ্রিয়তা বাড়াবে-এসব নিয়ে এক ধরনের মোহগ্রস্ততা লক্ষ্য করা যাচ্ছে।

তিনি আরও বলেন, সরকারপ্রধান ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শুরু থেকেই এই গণঅভ্যুত্থানের সব কৃতিত্ব জনগণকে দিয়েছেন। তিনি বলেছেন, জনগণ, জনগণ আর জনগণ-জনগণই সব বিজয়ের প্রকৃত মালিক।

 

তথ্যমন্ত্রী বলেন, যারা এখনো এই কৃতিত্ব নিজেদের পকেটে ভরার বিভ্রান্তিতে আছেন, তাদের সেই বিভ্রান্তি থেকে বেরিয়ে আসার আহ্বান জানাই।


   আরও সংবাদ