ঢাকা, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রাশিয়া থেকে রূপপুরের ইউরেনিয়াম আসছে আজ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২ অক্টোবর, ২০২৬ ০৯:৪৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪৭ বার


রাশিয়া থেকে রূপপুরের ইউরেনিয়াম আসছে আজ

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আজ শুক্রবার দেশে আসছে।

বিশেষ কার্গো উড়োজাহাজে ইউরেনিয়াম দুপুরের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

শনিবার কঠোর নিরাপত্তায় তা রূপপুরে নেওয়া হবে।

 

প্রকল্পসংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

 

এর আগে বৃহস্পতিবার ইউরেনিয়াম আসার কথা থাকলেও শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল করা হয়। পাকিস্তান আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি কার্গোতে মোট নয়টি চালানে ইউরেনিয়াম দেশে আনা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে পুরো সরবরাহ শেষ করার কথা রয়েছে।

 

 

সব ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যে প্রাথমিকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মিলতে পারে দেশের একমাত্র পারমাণবিক কেন্দ্রটি থেকে। 


   আরও সংবাদ