আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৬ ১৪:৩১ অপরাহ্ন | দেখা হয়েছে ৪০ বার
রাজধানী প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের বিক্ষোভ। শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকট, জরাজীর্ণ ভবন এবং তহবিল বরাদ্দসহ বিভিন্ন দাবিতে দেশটির শত শত হাইস্কুলের শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন।
শুক্রবার (২ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়েছে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানান, শুক্রবার একদিনে বিভিন্ন স্থান থেকে ১ হাজার ৭৪৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিন।
রাতে ফরাসি টিএফ–১ টেলিভিশন চ্যানেলকে স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ বলেন, দাঙ্গা আর নগর সহিংসতা বাড়ছে। এটি বন্ধ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ছবি: সংগৃহীত
গত সপ্তাহে রাজধানী প্যারিসে বিক্ষোভ শুরু হয়। পরে তা বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।
দেশটির বিচারমন্ত্রী জেরার্ড দারমানিন বলেন, পরিস্থিতি এখন আর হাইস্কুল শিক্ষার্থীদের বিক্ষোভে সীমাবদ্ধ নেই। তিনি জানান, সহিংস বিক্ষোভের কারণে ফ্রান্সজুড়ে ৩ হাজার ৭০০টি বিদ্যালয়ের মধ্যে ৭৩৫টি প্রতিষ্ঠান কোনো না কোনোভাবে ক্ষতির শিকার হয়েছে।
বিক্ষোভে শিক্ষার্থীদের পাশাপাশি বাইরের লোকজনও ঢুকে পড়েছেন বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে।
সূত্র: বিবিসি