ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫ বার


জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) কর্তৃক আধুনিকায়ন করা ঐতিহাসিক ও ওসমানী উদ্যানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় তিনি স্মৃতিস্তম্ভ ও উদ্যানের উদ্বোধন করেন। পরে ওসমানী উদ্যানের নির্ধারিত স্থানে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী।

৯৯ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে পুরান ও নতুন ঢাকার সংযোগস্থলে অবস্থিত প্রায় ২৩ একর আয়তনের ওসমানী উদ্যানকে আধুনিক, পরিবেশবান্ধব ও সর্বজনীন নাগরিক পরিসর হিসেবে গড়ে তুলেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। উদ্যানটিতে জলাধার সংরক্ষণ, সবুজায়ন, হাঁটার পথ, আধুনিক অবকাঠামো, আলোকায়ন, নিরাপত্তা এবং বৃষ্টির পানি সংরক্ষণব্যবস্থাসহ বিভিন্ন নাগরিক সুবিধা যুক্ত করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলম। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান (মিল্টন)।


   আরও সংবাদ