ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

এমপি নুসরাতের দৌলতপুরের বাড়িতে আগুন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬ ০৮:১৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২০ বার


এমপি নুসরাতের দৌলতপুরের বাড়িতে আগুন

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাগোয়ান গ্রামের বাড়িতে আগুন লেগেছে। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

 

জানা গেছে, গভীর রাতে এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগে। ওই বাড়িতে বেশ কয়েকটি গবাদিপশু ছিল।

আগুনে আসবাবপত্র পুড়ে যায় এবং একটি ছাগল মারা যায়।

 

এমপি নুসরাত তাবাসসুমের মা জোহরা খাতুন পাপিয়া জানান, হঠাৎ বিকট শব্দ শুনতে পান।

পরে দেখতে পান, ১০টি কক্ষে দাউ দাউ করে আগুন জ্বলছে। শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে।

তবে ততক্ষণে বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

 

স্থানীয়রা জানান, বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হালিম (টম মাস্টার) আগে ওই বাড়িতে বসবাস করতেন। বর্তমানে তিনি পাশেই আরেকটি বাড়ি নির্মাণ করে সেখানে বসবাস করছেন। পুরোনো বাড়িটি মূলত গবাদিপশু লালন-পালনের কাজে ব্যবহৃত হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং এর পেছনে কী কারণ রয়েছে, তা তদন্তের পর জানা যাবে।


   আরও সংবাদ