ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সচিবালয়ের গেইটে জুলাইযোদ্ধাদের অবস্থান

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৫ ১৬:১৮ অপরাহ্ন | দেখা হয়েছে ২০১ বার


সচিবালয়ের গেইটে জুলাইযোদ্ধাদের অবস্থান

জুলাই ঘোষণাপত্র সংশোধন ও সংযোজনের দাবিতে জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন সচিবালয়ের উত্তর গেইটে অবস্থান নিয়েছেন জুলাইযোদ্ধারা।

সোমবার (১৩ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে জুলাইযোদ্ধারা সচিবালয়ের উত্তর গেইট দিয়ে সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশ তাদের বাধা দিয়েছে বলে জানা গেছে।

তাদের অবস্থান ঘিরে শতাধিক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।  

 

জুলাইযোদ্ধা সংসদ নামক সংগঠনের ব্যানারে দেশের বিভিন্ন জায়গায় থেকে অনেক জুলাইযোদ্ধা এখানে এসে উপস্থিত হয়েছেন। এ সময় তারা বিক্ষোভ মিছিল করেছেন। এতে তারা ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ স্লোগান দিতে দেখা গেছে।  

বিক্ষোভ মিছিলে সংগঠনের পক্ষ থেকে পাঁচ দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলো— জুলাই শহীদের ‘জাতীয় বীর’ এবং জুলাই আহতদের ‘বীর’ খেতাব দিয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে; শহীদ পরিবার এবং আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও মাসিক সম্মাননা আজীবন চলমান রাখতে হবে; অবিলম্বে জুলাই ঘোষণাপত্র সংশোধন করে তা জুলাই সনদের মধ্যে স্থায়ীভাবে যুক্ত করে তার আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে; জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে বাস্তবায়ন করতে হবে এবং আওয়ামী লীগসহ তাদের সহযোগী দলসমূহকে নিষিদ্ধ করতে হবে; দেশের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় জুলাই যোদ্ধাদের মতামতকে গুরুত্ব দিতে হবে।     

এ সময় সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সালমান হোসেন জানান, ১১ জন প্রতিনিধি একটি স্মারকলিপি জমা দেওয়ার জন্য সচিবালয়ের ভেতরে গিয়েছেন।  

সচিবালয়ের উত্তর গেইটে তারা দীর্ঘ সময় ধরে অবস্থান করবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদের প্রতিনিধিরা সচিবালয়ের ভেতর থেকে এলে শিওর বলতে পারবো। তারা যদি ভেতর থেকে পজিটিভ কোনো আশ্বাস নিয়ে আসতে পারে, আমরা তাহলে শাহবাগ মোড়ে গিয়ে যে যার মতো চলে যাবো। কিন্তু পজিটিভ কোনো আশ্বাস নিয়ে আসতে না পারলে আমরা হয়তো এখানে অবস্থান করবো।  

মো. আব্দুল হাকিম হাবিব নামের একজন বলেন, সকাল ১০টায় আমরা প্রথমে শাহবাগ মোড়ে অবস্থান করেছি। এরপরে পৌনে ১২টার দিকে স্মারকলিপি জমা দেওয়ার জন্য আমরা সচিবালয়ের ভেতরে যেতে চেয়েছি। কিন্তু পুলিশ আমাদের উত্তর গেইটে আটকে দিয়েছে। আমাদের ১১ জন প্রতিনিধি সচিবালয়ের ভেতরে গিয়েছে।


   আরও সংবাদ

A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 263

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /home/aparadhc/public_html/application/cache/sessions)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: