ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ড. ইউনূসের পরামর্শ চাইলেন জিবুতির প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৫ ১৪:৪৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১৯৩ বার


ড. ইউনূসের পরামর্শ চাইলেন জিবুতির প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে মাইক্রোফাইন্যান্স বিষয়ে পরামর্শ চেয়েছেন এবং মুসলিম-প্রধান পূর্ব আফ্রিকার দেশ জিবুতিতে মাইক্রোফাইন্যান্স কৌশল গ্রহণে গভীর আগ্রহ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী আব্দুল কাদের কামিল মোহাম্মেদ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদর দফতরে আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামের (ডব্লিউএফএফ) মূল অনুষ্ঠানের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠকে মাইক্রোফাইন্যান্স নিয়ে পরামর্শ চান জিবুতির প্রধানমন্ত্রী।

 

অধ্যাপক ইউনূস এ আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, জিবুতি বাংলাদেশে একটি প্রতিনিধিদল পাঠাতে পারে যাতে তারা দেশের মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলো থেকে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করতে পারে।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলো সারা বছর প্রশিক্ষণ আয়োজন করে, যা পরিদর্শনকারী কর্মকর্তাদের জন্য অত্যন্ত উপকারী হতে পারে।

বৈঠকে দুই নেতা পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উপায়, জিবুতিতে বাংলাদেশের সফল মাইক্রোফাইন্যান্স মডেল প্রয়োগ, আঞ্চলিক ভূরাজনীতি এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে উপস্থিত জিবুতির মাইক্রোফাইন্যান্সবিষয়ক মন্ত্রীও মাইক্রোফাইন্যান্স ব্যবস্থার বাস্তবায়ন সংক্রান্ত নানা বিষয়ে অধ্যাপক ইউনূসের পরামর্শ চান।

প্রধানমন্ত্রী আব্দুল কাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের প্রশংসা করে বলেন, তিনি জিবুতিতেও অত্যন্ত পরিচিত একটি নাম। তিনি অধ্যাপক ইউনূসকে দেশটি সফরের আমন্ত্রণ জানান।

অধ্যাপক ইউনূস দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার ওপর জোর দিয়ে বলেন, জিবুতি বাংলাদেশ থেকে সাশ্রয়ী মূল্যে তৈরি পোশাক ও ওষুধ আমদানি করতে পারে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।


   আরও সংবাদ

A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 263

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /home/aparadhc/public_html/application/cache/sessions)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: