ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

কেমিক্যাল ‍গোডাউনে অগ্নিকাণ্ডে ৯ জন নিহত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৫ ১৬:৪১ অপরাহ্ন | দেখা হয়েছে ১৯০ বার


কেমিক্যাল ‍গোডাউনে অগ্নিকাণ্ডে ৯ জন নিহত

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি কেমিক্যাল গোডাউন ও একটি গার্মেন্টসে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল থেকে নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ঘটনাস্থলে সাংবাদিকদের এ তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী।

এছাড়া ফায়ার সার্ভিস সদরদপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিমও বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

 

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী

বেলা ১১টা ৪০ মিনিটে সংবাদ পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আরও তিনটি সেখানে যোগ দেয়।

তালহা বিন জসিম বলেন, কসমিক ফার্মা কোম্পানির কেমিক্যালের গোডাউন ও আরেকটি গার্মেন্টসে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস থেকে আট ইউনিট কাজ করে গার্মেন্টসে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন ফায়ার সদস্যরা।

আগুনের সূত্রপাত প্রসঙ্গে এই ফায়ার কর্মকর্তা বলেন, ফায়ার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই প্রতিষ্ঠানে একসঙ্গে আগুন দেখেছেন। কেমিক্যাল গোডাউনে নাকি গার্মেন্টস থেকে আগুনের সূত্রপাত এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


   আরও সংবাদ

A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 263

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /home/aparadhc/public_html/application/cache/sessions)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: