ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

‘বাকি আছে এক ঘণ্টা, আমাদের দাবি মেনে নিন’

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৫ ১২:১৪ অপরাহ্ন | দেখা হয়েছে ১৬৪ বার


‘বাকি আছে এক ঘণ্টা, আমাদের দাবি মেনে নিন’

আর মাত্র এক ঘণ্টা সময় বাকি আছে। আমাদের ন্যায্য দাবি মেনে নিন।

তা না হলে আমরা একদফা (জাতীয়করণ) দাবিতে যাব। এছাড়া আমরা বাংলাদেশ অচল করে দেব। — এমন হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তব্য দেন কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা।

 

বুধবার (১৫ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকরা এক সমাবেশে সরকারের প্রতি এ হুঁশিয়ারি দেন।

সমাবেশে শিক্ষক ইসমাইল বলেন, সরকারের সঙ্গে আমাদের আর কোনো আপস নেই। এখন একটাই দাবি—প্রজ্ঞাপন জারি করতে হবে। অনেক সময় দিয়েছি, আর নয়। আমাদের দাবি মানা না হলে আমরা শাহবাগ ব্লক করে রাজধানী অচল করে দেব। একই সঙ্গে দেশের সব জায়গায় আমাদের শিক্ষকরা রাস্তায় নেমে আসবে। এর দায় আমাদের নয়।  

আরেক শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, শিক্ষা উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার কাছে আবেদন—১২টার মধ্যে আমাদের দাবি মেনে নিন। তা না হলে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর ১২টায় শাহবাগ ব্লক করা হবে। এরপরও দাবি না মানলে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে দেশের সব শিক্ষক মাঠে অবস্থান নেবেন।  

গত ১২ অক্টোবর থেকে বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীতে আন্দোলন করে যাচ্ছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা।  


   আরও সংবাদ

A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 263

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /home/aparadhc/public_html/application/cache/sessions)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: