A PHP Error was encountered

Severity: Warning

Message: fopen(/home/aparadhc/public_html/application/cache/sessions/ci_session282882431ed582d0b9afaa3a650392fdcee3ce58): failed to open stream: Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 172

Backtrace:

File: /home/aparadhc/public_html/application/controllers/Front_side_news.php
Line: 6
Function: __construct

File: /home/aparadhc/public_html/index.php
Line: 315
Function: require_once

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_start(): Failed to read session data: user (path: /home/aparadhc/public_html/application/cache/sessions)

Filename: Session/Session.php

Line Number: 143

Backtrace:

File: /home/aparadhc/public_html/application/controllers/Front_side_news.php
Line: 6
Function: __construct

File: /home/aparadhc/public_html/index.php
Line: 315
Function: require_once

কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের প্রশাসনিক সংস্কার
ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের প্রশাসনিক সংস্কার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৫ ১২:১৫ অপরাহ্ন | দেখা হয়েছে ১৯৬ বার


কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের প্রশাসনিক সংস্কার

পরোক্ষ কর ব্যবস্থাকে আরও গতিশীল ও কার্যকর করতে কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের প্রশাসনিক সংস্কার, পুনর্গঠন এবং সম্প্রসারণ কার্যক্রম বাস্তবায়ন সম্পন্ন করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

বুধবার (১৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

 

সংস্কার অনুযায়ী, কাস্টমস ও ভ্যাট অনুবিভাগ দুটির বিদ্যমান কমিশনারেট, কাস্টমস হাউস এবং বিশেষায়িত ইউনিটসমূহে জনবল বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে নতুন ১২টি কমিশনারেট, কাস্টমস হাউস ও বিশেষায়িত ইউনিটে ৩৭৩টি ক্যাডার পদ এবং ৩,২২৪টি নন-ক্যাডার পদসহ মোট ৩,৫৯৭টি পদ নতুনভাবে সৃজন করা হয়েছে।

এনবিআর বলছে, কর জাল সম্প্রসারণের মাধ্যমে রাজস্ব আদায় বাড়িয়ে জাতীয় অর্থনীতিতে স্বনির্ভরতা অর্জন, সেবার মান উন্নয়নের মাধ্যমে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং সর্বোপরি পরোক্ষ কর ব্যবস্থাকে আরও গতিশীল ও কার্যকর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের প্রস্তাবের প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রয়োজনীয় সব প্রশাসনিক অনুমোদন শেষে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর্তৃক উক্ত আদেশ জারি করা হয়। ওই আদেশ অনুযায়ী তিন পর্যায়ে ৫টি নতুন মূল্য সংযোজন কর কমিশনারেট, ৪টি নতুন কাস্টমস হাউস এবং ৩টি বিশেষায়িত দপ্তর সৃজন করা হয়।

নতুন ১২টি কমিশনারেট, কাস্টমস হাউস ও বিশেষায়িত ইউনিট সৃজন ছাড়াও এই সরকারি আদেশের মাধ্যমে বিদ্যমান কমিশনারেট, কাস্টমস হাউস ও বিশেষায়িত ইউনিটসমূহের সম্প্রসারণ, ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাস্টমস কার্যক্রম এবং কাস্টমস ও ভ্যাট গোয়েন্দা কার্যক্রমের সম্প্রসারণ ও বিকেন্দ্রীকরণ করা হয়েছে।  

এনবিআর বলছে, কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের প্রশাসনিক সংস্কার, পুনর্গঠন ও সম্প্রসারণের ফলে পরোক্ষ কর আহরণের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি পাবে। কাঙ্ক্ষিত পরিমাণ রাজস্ব আদায়ের মাধ্যমে দেশের কর-জিডিপি অনুপাত বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের প্রসারের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে বলে আশা করছে জাতীয় রাজস্ব বোর্ড।


   আরও সংবাদ