ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৫ ১৬:০০ অপরাহ্ন | দেখা হয়েছে ২০৯ বার


সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে

ঢাকা: রাজনৈতিক দল নিষ্ঠার সঙ্গে জুলাই সনদের আলোচনায় অংশগ্রহণ করেছেন৷ আমার মনে হয় এ নিষ্ঠার ধারাবাহিকতা হিসেবে তারা জুলাই সনদে সই করবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

জুলাই সনদ নিয়ে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, আমার মনে হয়, সমস্ত রাজনৈতিক দল যে নিষ্ঠার সঙ্গে এ আলোচনায় অংশগ্রহণ করেছেন৷ আমি জানি না তারা কি করবেন৷ তবে আমার মনে হয় এ নিষ্ঠার ধারাবাহিকতা হিসেবে তারা জুলাই সনদে সই করবেন৷ কনসেন্ট (সম্মতি) নিয়ে জুলাই সনদ হচ্ছে৷ মূল মতভেদ তো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে৷ আমি বিশ্বাস করি এখানে সবাই সাইন করবে৷

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উপদেষ্টা বলেন, যখনই কোনো অন্তর্বর্তী সরকার হয় তখনই নির্বাচন নিয়ে এ ধরনের একটি শঙ্কা থাকে৷ আমাদের সরকারের পক্ষ থেকে দৃঢ়ভাবে বলতে চাই ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর৷ কোনো রকম দ্বিতীয় চিন্তা আমরা কথা প্রসঙ্গেও আলোচনা করি না৷ 


   আরও সংবাদ

A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 263

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /home/aparadhc/public_html/application/cache/sessions)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: