ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাড়ি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১৬:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ২৭৩ বার


মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাড়ি

নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয় নিজ কার্যালয় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা এ কথা জানান।

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত আমরা ৩৭টি বাড়ি প্রস্তুত করে রেখেছি। মিন্টো রোড, হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এগুলো প্রস্তুত আছে।

প্রয়োজনে আরও কয়েকটি বাড়ি প্রস্তুত করার কাজ চলছে। এক-দুই দিনের মধ্যেই তারা শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো প্রস্তুত হয়ে যাবে।

 

প্রধানমন্ত্রীর বাসভবন বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, সেটি তারা যেভাবে চান সেভাবেই হবে। তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

 


   আরও সংবাদ