ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:৪৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৮ বার
নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
তথ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শপথগ্রহণ অনুষ্ঠানটি মানিক মিয়া এভিনিউতে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
শপথগ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তার স্বার্থে জাতীয় সংসদ ও সন্নিহিত এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ থাকবে।
শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য ১৭ ফেব্রুয়ারি দুপুর ১২টার পর থেকে মানিক মিয়া এভিনিউতে যান চলাচল বন্ধ বা সীমিত থাকবে।
৬৪ জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে বড় স্ক্রিনে শপথগ্রহণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে ৬৪ জেলায় বড় পর্দায় বিটিভির সৌজন্যে মন্ত্রিপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে।
স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ঢাকার ১১টি স্থানে এলইডি স্ক্রিনে মন্ত্রিপরিষদের শপথগ্রহণ সরাসরি সম্প্রচার করা হবে।