ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:০৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৬ বার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ আজ। সকাল ১০টায় জাতীয় সংসদ ভবন-এর শপথ কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ অনুষ্ঠান উপলক্ষে ইতোমধ্যে সংসদ ভবন প্রাঙ্গণে আসতে শুরু করেছেন নবনির্বাচিতরা।
শপথ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবন ও এর আশপাশে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ২০৯টি আসন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়লাভ করেছেন।
রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সংসদ সদস্যদের শপথই আগে পড়ানো হবে।