ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০৫ অপরাহ্ন | দেখা হয়েছে ২১ বার


নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে মো. আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

মো. আমিনুল ইসলাম বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে ঢেলে সাজানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ওই বছরের সেপ্টেম্বরের শুরুতে মোহাম্মদ তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।

 


   আরও সংবাদ