ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

প্রধানমন্ত্রীকে সপরিবারে ইফতারের দাওয়াত দিল জামায়াত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১৩:৪৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৪১৭ বার


প্রধানমন্ত্রীকে সপরিবারে ইফতারের দাওয়াত দিল জামায়াত

আগামী ২৮ ফেব্রুয়ারি ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে সপরিবারে দাওয়াত দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। প্রধানমন্ত্রী তা আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

 

আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) সকালে দাওয়াতপত্র নিয়ে জামায়াতের প্রতিনিধিদল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান মুঠোফোনে বিরোধীদলীয় নেতা জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নেন।

 

 

 

প্রধানমন্ত্রী বলেন, ‘রাজনীতির সকল বিতর্কের জায়গা যেন সংসদ হয়।’ 

 

 

এতে সমর্থন জানিয়ে জামায়াত নেতারা বলেন, রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলন হতেই পারে। তবে অতীতের মতো রাজনীতিতে খারাপ চর্চা যেন না হয়। সরকারকে মূল্যায়নের সময় এখন হয়নি। জাতি অপেক্ষা করছে ভালো কিছুর জন্য।

 

 

 

এসময়ে বিরোধীদল ও সরকারি দলের মধ্যে সুন্দর সমন্বয় ও সংহতির মধ্য দিয়ে দেশটিকে এগিয়ে নেয়ার আশা প্রকাশ করেন জামায়াত সেক্রেটারি।

 

 


   আরও সংবাদ