ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বইমেলা উদ্বোধন শুরু, উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১৫:১৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৯ বার


বইমেলা উদ্বোধন শুরু, উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী

সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে অমর একুশে গ্রন্থমেলা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় এ উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

 

অনুষ্ঠানে সুরসপ্তকের শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করা হয়।

এ ছাড়া অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক, মহাপরিচালক অধ্যাপক আজম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য পদত্যাগকৃত উপাচার্য নিয়াজ আহমেদ খান, উপ-উপাচার্য মামুন আহমেদসহ একাধিক কবি, শিল্পী ও বিশিষ্টজনরা উপস্থিত রয়েছেন।


   আরও সংবাদ