ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১ মার্চ, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৫ বার
ঢাকা: রাজধানীর মহাখালী কড়াইল বস্তিতে আজ (রোববার, ১ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়ন কর্মসূচি। সকাল ১১টা ৩০ মিনিটে মহাখালী টিএন্ডটি স্কুল মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আয়োজক সূত্র জানায়, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা উদ্যোগ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোর সহায়তায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় কর্মী ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি থাকবে বলে আশা করছেন আয়োজকরা। তারা জানান, পর্যায়ক্রমে রাজধানীর অন্যান্য এলাকাসহ সারা দেশেও ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি সম্প্রসারণ করা হবে।