ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

চার দেশের কূটনীতিকদের সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১ মার্চ, ২০২৬ ১৫:৪২ অপরাহ্ন | দেখা হয়েছে ১১৮ বার


চার দেশের কূটনীতিকদের সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠক

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ঢাকার চার দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

রোববার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকার সৌদি আরব, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন আসাদ আলম সিয়াম।

সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে এসব দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়।

এ সময় এসব দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়টিও তুলে ধরেন পররাষ্ট্র সচিব।

 

এর আগে শনিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠক ডাকা হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন। বৈঠকে মধ্যপ্রাচ্যের উদ্ভুত পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

এছাড়া বৈঠকে ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক বিরোধপূর্ণ পরিস্থিতি এবং উদ্ভুত উত্তেজনার প্রেক্ষাপটে ওই অঞ্চলে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এছাড়া বৈঠককালে তারা তেহরানে অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধানের সঙ্গেও টেলিফোনে আলোচনা করেন।

 


   আরও সংবাদ