ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মদিনা ও জেদ্দায় দুটি ফ্লাইট যাবে আজ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১ মার্চ, ২০২৬ ১৫:৪৩ অপরাহ্ন | দেখা হয়েছে ২৯ বার


মদিনা ও জেদ্দায় দুটি ফ্লাইট যাবে আজ

মধ্যপ্রাচ্যে সংকটের কারণে ঢাকা থেকে সৌদি আরবগামী দুটি ফ্লাইটের সূচি ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

রোববার (১ মার্চ) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, ফ্লাইট দুটি আজ গন্তব্যে রওনা করবে।

২৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে মদিনাগামী যে ফ্লাইটটি (BG 337) বাতিল হয়েছিল, তা আজ (১ মার্চ) বিকেল ৪টায় মদিনার উদ্দেশ্যে যাত্রা করবে।

একই তারিখের (২৮ ফেব্রুয়ারি) ঢাকা থেকে জেদ্দাগামী যে ফ্লাইটটি (BG 335) বাতিল হয়েছিল, তা আজ (১ মার্চ) সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে।

 

যাত্রীদের নির্ধারিত সময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি-মার্কিন বাহিনী। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন।

ইসরায়েলি-মার্কিন আগ্রাসনের জবাবে ইরানও পদক্ষেপ নিয়েছে।

তারা তেল আবিবের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে।

 

এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে উড়োজাহাজ চলাচল বন্ধ রয়েছে। ফলে সেসব দেশে কেউ যাতায়াত করতে পারছেন না।


   আরও সংবাদ