ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বইমেলার পর্দা নামছে আজ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৫ মার্চ, ২০২৬ ০৯:১৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫৮ বার


বইমেলার পর্দা নামছে আজ

১৮তম দিনে পর্দা নামছে অমর একুশে গ্রন্থমেলা-২০২৬ এর। নানা আলোচনা-সমালোচনা নিয়েই শেষ হচ্ছে মেলাটি। 

শনিবার (১৫ মার্চ) মেলার শেষদিনে পাঠক, লেখক ও দর্শনার্থীরা ভিড় করবেন বলে প্রত্যাশা করছেন প্রকাশকরা। 

জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবারের বইমেলা ২৬ ফেব্রুয়ারি শুরু হয়।

১৫ মার্চ পর্যন্ত মেলা চলার সিদ্ধান্ত হয়েছিল। 

 


এ বছরের মেলায় বিক্রি নিয়ে প্রবল অসন্তোষ দেখা গিয়েছে। মেলায় নতুন বই এসেছে দেড় হাজারের বেশি। 

মেলায় সমাপনী দিনে বাংলা একাডেমিতে সমাপনী অনুষ্ঠান আয়োজিত হবে।

 

 

এতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী উপস্থিত থাকবেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মও উপস্থিত থাকবেন। বিকেল ৩টায় এ অনুষ্ঠান শুরু হবে।


   আরও সংবাদ