ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বাজেটের সম্পূরক আর্থিক বিবৃতি অনুমোদন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৮ মার্চ, ২০২৬ ১২:৪৮ অপরাহ্ন | দেখা হয়েছে ২২৭ বার


বাজেটের সম্পূরক আর্থিক বিবৃতি অনুমোদন

চলতি এবং গত বছরের বাজেটের সম্পূরক আর্থিক বিবৃতি উপস্থাপনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অনুমোদিত এ পরিবর্তনগুলো এখন আইন হওয়ার জন্য জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।

 

মঙ্গলবার (১৭ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি সাংবাদিকদের এসব তথ্য জানান।

 

তিনি জানান, আজকের মন্ত্রিসভার বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের দুটি বিষয় উপস্থাপিত হয়েছে। এর মধ্যে চলতি এবং গত বছরের বাজেটের সম্পূরক আর্থিক বিবৃতি উপস্থাপনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

 

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বাজেটে যে পরিবর্তনগুলো আনা হয়েছে, মন্ত্রিসভায় তা চূড়ান্ত অনুমোদনের পর এখন আইন হিসেবে পাসের জন্য জাতীয় সংসদে উপস্থাপিত হবে।


   আরও সংবাদ