ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৫ মার্চ, ২০২৬ ১৮:৩৫ অপরাহ্ন | দেখা হয়েছে ২৪ বার
ঢাকা: ‘ওয়ান-ইলেভেন’ সরকারের সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, তার মেয়ে এবং তার প্রতিষ্ঠানের তিন সহযোগীর সম্পদের হিসাব তলব করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
তিনি বলেন, অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে শিগগিরই তাদের স্থাবর-অস্থাবর সম্পদের বিস্তারিত বিবরণী জমা দেওয়ার জন্য আদেশ জারি করা হবে।
যাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী তলব করা হচ্ছে তারা হলেন- সাবেক সংসদ সদস্য ও ফাইভএম ইন্টারন্যাশনালের অংশীদার লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, তার সন্তান এবং ফাইভএম ইন্টারন্যাশনালের অংশীদার তাসনিয়া মাসুদ, ফাইভএম ইন্টারন্যাশনালের অংশীদার নূর মোহাম্মদ আব্দুল মুকিত ও মহবুবা আফতাব সাথি।
মাসুদ উদ্দিন চৌধুরী সম্প্রতি রাজধানীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হয়েছেন। তাকে মানবপাচার মামলায় রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তার বিরুদ্ধে হত্যাসহ ১১টি মামলা থাকার তথ্য জানিয়েছে পুলিশ।