ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ূ পরিবর্তন মেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৬ ০৯:২০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১১ বার


ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ূ পরিবর্তন মেলা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস সহযোগিতায় সোমবার দুপুরে ইসলামপুর উপজেলা পরিষদ চত্বরে ১৪টি স্টলের অংশ গ্রহনে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত হয়।
 এ উপলক্ষে দুপুরে পরিষদ চত্তর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এসময় অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন শেষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমূল হোসাইন। এতে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল,মৎস্য কর্মকর্তা জাকির হোসেন,বিসিসিপি প্রোগ্রাম পরিচালক ডা. জিনাত সুলতানা,ডেপুটি ডিরেক্টর সোনিয়া ইসলাম, সহকারী পরিচালক আঃ সালাম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল মাস্টারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেন্ডার ও জলবায়ু বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম প্রদর্শনের মাধ্যমে মেলাটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয় একই সঙ্গে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান মেলাটিকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তোলে।
 


   আরও সংবাদ