ঢাকা, বুধবার, ২০ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ডিজিটাল রূপান্তরের বার্তা নিয়ে ভূমি সেবা মেলা উদ্বোধন

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ২০ মে, ২০২৬ ০৯:৫০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৩ বার


ডিজিটাল রূপান্তরের বার্তা নিয়ে ভূমি সেবা মেলা উদ্বোধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

 

নওগাঁর ধামইরহাটে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ফিতা কেটে ও শোভাযাত্রার মাধ্যমে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

 

দিবসটি উপলক্ষে আজ সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ ভূমি অফিসের সামনে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। এরপর তার নেতৃত্বে উপজেলা ভূমি অফিসের ব্যানারে একটি শোভাযাত্রা বের করা হয়। 

 

শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসে মিলিত হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্তী।

 

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়ালি

দেশব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও জমির মালিকেরা অংশগ্রহণ করেন। এবছর মেলার প্রতিবাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে "জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ"।

 

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনছুর আলী, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. বেদারুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর কামরুজ্জামান, নায়েবে আমির আতাউর রহমান, প্রধান সহকারী ভূমি কর্মকর্তা সুমন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

 


   আরও সংবাদ