ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২২ মে, ২০২৬ ২০:১০ অপরাহ্ন | দেখা হয়েছে ১৫ বার
ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এক পর্যায়ে এনসিপি শহরে বিক্ষোভ মিছিল করে ও ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়।
শুক্রবার (২২ মে) দুপুর ২টার দিকে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেসময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কথা বলছিলেন।
কথা বলার এক পর্যায়ে পেছন দিক কিছু যুবকনাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়।
এতে এনসিপির স্থানীয় কয়েকজন আহত হন।
এ ঘটনার পর সেখানে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ করেন।
নেতৃবৃন্দ স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। সেই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।