ঢাকা, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড লেভেলে উচ্ছেদ অভিযান

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১ জুলাই, ২০২৬ ১০:১৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২২ বার


মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড লেভেলে উচ্ছেদ অভিযান

কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড লেভেলে ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন।

ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড লেভেল ও সংলগ্ন এলাকায় সমন্বিত উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

ডিএমটিসিএল, এমআরটি পুলিশ ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধিগণ এতে অংশগ্রহণ করেন।

 

মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, অভিযানে অবৈধ দখল, ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনা অপসারণ করা হয়।

এ সময় অবৈধভাবে রাস্তা দখল করে মেট্রোযাত্রীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় দুইটি দোকানকে অর্থদণ্ড প্রদান করা হয়। কয়েকটি দোকানকে লিখিত নোটিশও প্রদান করা হয়।

 

অভিযানের ফলে এলাকাটি দখলমুক্ত হয় এবং যাত্রী চলাচলের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত হয়।


   আরও সংবাদ