ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৩ জুলাই, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪৯ বার
: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থী মায়িশা মাহমুদ রূপন্তী ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে।
রূপন্তীর পিতা জনাব মাহমুদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক এবং মাতা ইসরাত জাহান। ছোটবেলা থেকেই রূপন্তী পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, সৃজনশীলতা ও বিজ্ঞানমনস্ক চিন্তাভাবনার প্রতি আগ্রহী। ভবিষ্যতে একজন দক্ষ ও মানবকল্যাণে নিবেদিত প্রকৌশলী (ইঞ্জিনিয়ার) হয়ে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে অবদান রাখাই তার স্বপ্ন।
রূপন্তীর এই কৃতিত্বে তার পরিবার, শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী ও শুভানুধ্যায়ীরা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তারা বিশ্বাস করেন, অধ্যবসায়, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সে ভবিষ্যতেও সাফল্যের এই ধারা অব্যাহত রাখবে এবং দেশের জন্য একজন যোগ্য প্রকৌশলী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।
রূপন্তীর এই অর্জনে তার পরিবার মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ সাফল্যের জন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছে।