ঢাকা, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জামালপুরের ইসলামপুরে মাদকসেবী ৩ যুবকের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ১৬ অগাস্ট, ২০২৬ ১৬:৫০ অপরাহ্ন | দেখা হয়েছে ১৩ বার


জামালপুরের ইসলামপুরে মাদকসেবী ৩ যুবকের কারাদণ্ড

 লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুর মাদক সেবনের দায়ে ৩জন মাদকসেবী যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

 

রবিবার বিকালে উপজেলাধীন পলবান্ধা ইউনিয়নের বাটিকামারী ও বেপারীপাড়া এলাকায় মোবাইল কোর্ট অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। 

 

এ সময় মাদক সেবনকারী এনামুল হক (৩৭) মো: রিপন শাহ(১৯) ও মো: আদর আলীকে মাদক ও সেবনের সরঞ্জামসহ তাদের আটক করা হয়।

 

মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে এনামুল হক ও আদর আলীকে ছয় মাস,রিপন শাহকে তিন মাস বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ৫০/- টাকা করে অর্থদন্ড দেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট শাহ মোঃ জোবায়ের।

 


   আরও সংবাদ