আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৭ বার
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-আইআরজিসির মুখপাত্র সরদার মোহেবি এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, ইরানের ওপর সাম্প্রতিক হামলার কারণে যুক্তরাষ্ট্রকে অনুশোচনা করতে হবে এবং বড় ধরনের ‘শাস্তি’ পেতে হবে।
মোহেবির ছোট ওই পোস্টটি শেষ হয়েছে এই কথা বলে, ‘আমেরিকাকে তাদের নতুন হামলার জন্য পস্তাতে হবে।
’
পাশাপাশি ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এবং খাতাম আল-আনবিয়া হেডকোয়ার্টার্স যৌথভাবে একটি বিবৃতি দিয়েছে। ইরানি সংবাদমাধ্যম আইআরবি বিবৃতিটি প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, সেনাবাহিনী ‘যুক্তরাষ্ট্র নামের এই দুষ্ট ও অপশক্তি শত্রুর ওপর চরম ও ধ্বংসাত্মক আঘাত হানবে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘মার্কিন সন্ত্রাসী বাহিনী এই অঞ্চলে যত বেশি অশুভ তৎপরতা চালিয়ে যাবে, তাদের তত বেশি ও ভারী ক্ষতির মুখে পড়তে হবে।