ঢাকা, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘের ৮১তম অধিবেশন শুরু

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৫৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২২ বার


খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘের ৮১তম অধিবেশন শুরু

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় এই অধিবেশন শুরু হয়।

 

মঙ্গলবার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নেন ড. খলিলুর রহমান। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপাক্ষিক ফোরামটির সভাপতির দায়িত্ব পালন করবেন।

 

এর  আগে বাংলাদেশ সময় রাত ৯ টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি পর্ব অনুষ্ঠিত হয়।  ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি হিসেবে ড. খলিলুর রহমান আনুষ্ঠানিক শপথ নেন।

 

শপথ গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. খলিলুর রহমান বলেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে।

তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের বা ভবিষ্যতের জন্য এই সংস্থাকে উপযুক্ত করে তুলতে হলে অবশ্যই গভীর সংস্কার করতে হবে।

 

এরপর বাংলাদেশ সময় রাত ১টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করেন ড. খলিলুর রহমান। তবে মঙ্গলবার প্রথম প্লেনারি অধিবেশন শুরু হলেও আগামী ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকার প্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। এতে  প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন।


   আরও সংবাদ