ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মিরপুর-১০ পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৬ ০৯:০৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩ বার


মিরপুর-১০ পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক

রাতের আঁধারে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর মিরপুর-১০ এলাকায় আকস্মিক সরেজমিন পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। 

সোমবার (৫ অক্টোবর) রাত ১১টার দিকে তিনি গাড়ি চালিয়ে মিরপুর-১০ এলাকায় যান ডিএনসিসি প্রশাসক।

পরে মিরপুরের বিভিন্ন এলাকা ঘুরে সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।

 

পরিদর্শনকালে মিরপুর-১০ এলাকায় হকারদের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর তাদের অবৈধ বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার নির্দেশ দেন প্রশাসক।

 

এ সময় হকারদের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর সেখানে নেওয়া বৃক্ষরোপণ কার্যক্রমও পর্যবেক্ষণ করেন তিনি। পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ড্রেন ব্যবস্থা সংস্কার, প্রজেক্টর ডাস্টবিন স্থাপন ও সাধারণ জনগণের জনদুর্ভোগ কমাতে বিভিন্ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন।

 

পরিদর্শনের একপর্যায়ে মিরপুর-১০ থেকে শেওড়াপাড়া পর্যন্ত মেট্রো রেলের পিলার ও আশপাশের বিভিন্ন দেয়াল থেকে অবৈধ পোস্টার ও লিফলেট অপসারণের পর সিটি কর্পোরেশনের উদ্যোগে আসন্ন গ্রাফিতি অঙ্কনের বিভিন্ন দিক পর্যালোচনা করেন ডিএনসিসি প্রশাসক। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।

 

মিরপুর-১০ এলাকাকে সুন্দর, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল নগর হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন ডিএনসিসি প্রশাসক।


   আরও সংবাদ