ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৬ ১২:৪৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৩ বার


প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর শুরু হবে।

চার দিনব্যাপী এ পরীক্ষা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়।

সময়সূচি অনুযায়ী- ২০ ডিসেম্বর বাংলা, ২১ ডিসেম্বর ইংরেজি, ২২ ডিসেম্বর প্রাথমিক গণিত এবং ২৩ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ থাকবে।

এতে আরও বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভার সিদ্ধান্ত এবং ৩ নম্বর ক্রমিকের ‘খ’ ও ‘ঘ’ অনুযায়ী প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬-এর এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়সূচি অনুসরণ করার অনুরোধ জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।


   আরও সংবাদ