ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৬ ০৯:৪৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১২ বার
ট্রেন মতিঝিল মেট্রোস্টেশনে পৌঁছানোর পরেও একই ট্রেনে পুনরায় উত্তরা উত্তর অভিমুখে যাত্রার উদ্দেশ্যে ট্রেনে অবস্থান করায় যাত্রীদেরকে আটটি মামলায় অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার ডিএমটিসিএল এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ট্রেন মতিঝিল মেট্রোস্টেশনে পৌঁছানোর পরেও একই ট্রেনে পুনরায় উত্তরা উত্তর অভিমুখে যাত্রার উদ্দেশ্যে ট্রেনে অবস্থান করা যাত্রীদেরকে সম্প্রতি মোবাইল কোর্টের মাধ্যমে সতর্কতামূলক জরিমানাস্বরুপ আটটি মামলায় অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টটি পরিচালনা করেন ডিএমটিসিএলেল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান।
এ সময় এমআরটি পুলিশ ও আনসার সদস্যগণ প্রয়োজনীয় সহযোগিতা দেন।
এরআগে সকাল সাড়ে ১০টায় কারওয়ানবাজার মেট্রোরেল স্টেশনে ডিএমটিসিএলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রফিকুল হকের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মোবাইল কোর্ট চলাকালীন স্টেশন সংলগ্ন এলাকায় অস্থায়ী দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। যাত্রীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন ভাসমান দোকানপাট ও অন্যান্য অবৈধ স্থাপনা অপসারণ করে যাত্রীদের চলাচলের উপযোগী পরিবেশ নিশ্চিত করা হয়।