ঢাকা, রবিবার, ০১ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জামিন চেয়েছেন অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১ নভেম্বর, ২০২৬ ০৯:২৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৫ বার


জামিন চেয়েছেন অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান

অধস্তন আদালতে বিফলের পর এবার হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামান।

রোববার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি শুনানির জন্য রয়েছে।

 

আবেদনের পক্ষে শুনানি করবেন সিনিয়র আইনজীবী শিশির মনির।

এর আগে ২৬ অক্টোবর ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক মো. সাদেকীন হাবিব বাপ্পী জামিন নামঞ্জুর করেন।

 

 

গত ২ অক্টোবর বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

পরদিন জিজ্ঞাসাবাদের জন্য আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে ৪ অক্টোবর তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

 

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১ অক্টোবর বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না পাওয়া নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়।

একপর্যায়ে তা হুমকি-ধমকিতে গড়ায়।

 

পরে বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়।


   আরও সংবাদ