ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় গ্রেপ্তার ১

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬ ০৯:৪৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫ বার


ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় গ্রেপ্তার ১

রাজধানীর মিরপুরের কল্যাণপুরে ৫-৬টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাঙ্গীর (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে পালানোর সময় উপস্থিত ট্রাফিক পুলিশ ও জনতার সহায়তায় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

 

শুক্রবার (১৩ নভেম্বর) কল্যাণপুরের খাজা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মো. আকতার হোসেন জানান, হঠাৎ বিকট শব্দে সেখানে ৫-৬টি ককটেল বিস্ফোরিত হয়। এসময় দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত জনতার সহায়তায় ট্রাফিক পুলিশ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তার ব্যক্তিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে।


   আরও সংবাদ