ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

লারিজানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৮ মার্চ, ২০২৬ ০৯:৪০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩২ বার


লারিজানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান

 

ইসরায়েলি হামলায় নিরাপত্তা প্রধান আলী লারিজানির নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। মঙ্গলবার ইসরায়েল দাবি করেছিল, তারা একটি লক্ষ্যভেদী হামলার মাধ্যমে আলী লারিজানিকে হত্যা করেছে।

 

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান ও ইসলামি বিপ্লবের উন্নতির জন্য আজীবন সংগ্রামের পর তিনি অবশেষে তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করেছেন, সত্যের ডাকে সাড়া দিয়েছেন এবং অত্যন্ত গৌরবের সাথে দায়িত্ব পালনরত অবস্থায় শাহাদাতের বরকতময় মর্যাদা লাভ করেছেন।

 

ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলায় জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি।

 

এক বিবৃতিতে তিনি বলেন, ‘সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পর্ষদ) সেক্রেটারিকে হত্যার ঘটনায় ইরানের প্রতিক্রিয়া হবে চূড়ান্ত ও অনুশোচনাযোগ্য।’

 

আলী লারিজানিকে সবশেষ গত শুক্রবার প্রকাশ্যে দেখা গিয়েছিল। সেদিন তিনি তেহরানে ফিলিস্তিনিদের সমর্থনে আয়োজিত আল-কুদস দিবসের সমাবেশে অংশ নেন। সেখানে তার সঙ্গে ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

 

 

ইরানের রাজনৈতিক কাঠামোয় লারিজানি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। একসময় তিনি পশ্চিমাদের সঙ্গে ইরানের পারমাণবিক আলোচনার নেতৃত্ব দেন। এছাড়া তিনি দেশটির পার্লামেন্টের স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 

সূত্র: আল জাজিরা


   আরও সংবাদ