ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

‘শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান ইরানের

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২৫ মার্চ, ২০২৬ ২২:০০ অপরাহ্ন | দেখা হয়েছে ১৯ বার


‘শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান ইরানের

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনাকে ‘অতিরঞ্জিত’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে ইরান। একইসঙ্গে চলমান যুদ্ধ বন্ধে পাঁচটি শর্ত দিয়েছে দেশটি।

 

এক জ্যেষ্ঠ রাজনৈতিক-নিরাপত্তা কর্মকর্তার বরাতে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেসটিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব ইরান গ্রহণযোগ্য মনে করেনি। যদিও ওই কর্মকর্তার নাম, পদ বা পরিচয় প্রকাশ করা হয়নি।

 

প্রতিবেদনে বলা হয়েছে, ওই কর্মকর্তা জানিয়েছেন, ইরান তখনই যুদ্ধ শেষ করবে, যখন তারা নিজেরা সিদ্ধান্ত নেবে এবং তাদের শর্ত পূরণ হবে।

 

ইরানি কর্মকর্তারা বরাবরই বলে আসছেন, তারা শুধু যুদ্ধবিরতি নয়, বরং পুরোপুরি যুদ্ধের সমাপ্তি চান।

 

প্রেস টিভির তথ্য অনুযায়ী, যুদ্ধ বন্ধে ইরান পাঁচটি শর্ত দিয়েছে। এগুলো হলো— শত্রুপক্ষের সব ধরনের আগ্রাসন ও হত্যাকাণ্ড সম্পূর্ণ বন্ধ করতে হবে; ভবিষ্যতে যাতে আবার যুদ্ধ চাপিয়ে দেওয়া না যায় সে জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে; যুদ্ধজনিত ক্ষয়ক্ষতি ও ক্ষতিপূরণের নিশ্চয়তা দিতে হবে; অঞ্চলের সব ফ্রন্ট ও সংশ্লিষ্ট প্রতিরোধ গোষ্ঠীগুলোর জন্য যুদ্ধের সমাপ্তি নিশ্চিত করতে হবে এবং হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌম কর্তৃত্বের আন্তর্জাতিক স্বীকৃতি দিতে হবে।

 

 

প্রেস টিভি জানিয়েছে, ওয়াশিংটন বিভিন্ন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তবে তেহরান এসব প্রস্তাবকে ‘অতিরঞ্জিত’ হিসেবে দেখছে।

 

এদিকে, ইরানের এক উচ্চপদস্থ কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে যে, তেহরান যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনা পেয়েছে। তবে এটিকে ‘অত্যন্ত সর্বোচ্চবাদী ও অযৌক্তিক’ বলে বর্ণনা করা হয়েছে। ‘কাগজে-কলমেও এটি সুন্দর নয়’ বলেও মন্তব্য করে ওই সূত্র।

 

 

তিনি পরিকল্পনাটিকে বিভ্রান্তিকর ও প্রতারণামূলক বলেও আখ্যা দেন।


   আরও সংবাদ