ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

প্রথম বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৬ ১০:০২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৯ বার


প্রথম বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব

প্রথম বাংলাদেশি ফটোগ্রাফার হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ সম্মাননা জিতেছেন জোবায়ের আহমেদ অর্ণব। বিশ্বখ্যাত সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসের ১৯তম আসরে তাকে এ স্বীকৃতি দেওয়া হয়।

 

বর্তমানে কাউন্টার ফটো-এ সেন্টার ফর ভিজুয়াল আর্টসের শিক্ষার্থী অর্ণব প্রায় ২০০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে জমা পড়া ৪ লাখ ৩০ হাজারেরও বেশি ছবির মধ্য থেকে এই সম্মান অর্জন করেন। লন্ডনে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি তার শিক্ষক সাইফুল হক অমির সঙ্গে পুরস্কার গ্রহণ করেন।

 

তার আলোকচিত্রে উঠে এসেছে ঢাকা শহরের নগরায়ন, বৈচিত্র্য এবং এই পরিবর্তনের ভেতর দিয়ে বেড়ে ওঠা মানুষ ও প্রাণীকূলের গল্প, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

এ বছরের স্টুডেন্ট প্রতিযোগিতার থিম ছিল ‘টুগেদারনেস’।

নির্বাচিত কাজগুলো প্রদর্শিত হচ্ছে লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত সামারসেট হাউসে, যা ১৭ এপ্রিল শুরু হয়েছে। প্রদর্শনী চলবে ৪ মে পর্যন্ত।

 


   আরও সংবাদ