ঢাকা, সোমবার, ০৪ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইউপি সদস্যের বিরুদ্ধে মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ৪ মে, ২০২৬ ১০:১৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৪ বার


ইউপি সদস্যের বিরুদ্ধে মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের মেলান্দহ উপজেলায় মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বেলাল উদ্দিন নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী।

 

ইউপি সদস্য বেলাল উদ্দিন নয়ানগর ইউনিয়ন পরিষদের সদস্য।

 

লিখিত অভিযোগ থেকে জানা যায়, ছুম্মা বেগম নামের এক নারীর মাতৃত্বকালীন ভাতার টাকা পাওয়ার কথা থাকলেও ওই ভাতার টাকা সরাসরি উপকারভোগীর মোবাইল ব্যাংকিং একাউন্টে না গিয়ে ইউপি সদস্য বেলাল উদ্দিনের স্ত্রীর নাম্বারে যায়।

 

রবিবার (৩ মে) ভুক্তভোগী ছুম্মা বেগম বলেন, ‘আমার নামে কার্ড হয়েছে কিন্তু আমি টাকা পাইনি। কাগজপত্র সব আমার, শুধু মোবাইল নাম্বারটা মেম্বারের স্ত্রীর। তার কারণে আমি একটা টাকাও পাইনি। এখন টাকা চাইলেও দেয় না।

 

ইউপি সদস্য বেলাল উদ্দিন বলেন, ‘প্রথমে আমার নাম্বারে টাকা আসত, যখনই টাকা আসত আমি টাকা তুলে তাকে দিয়ে দিছি। কিছুদিন পর নাম্বার পরিবর্তনের আবেদন করে তার নিজের নাম্বার দেই। তারপর থেকে তার নাম্বারেই টাকা আসে 

 

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 


   আরও সংবাদ