আমির হোসেন মামুন
প্রকাশ: ১১ মে, ২০২৬ ০৯:৪০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৮ বার
ফেনীর দাগনভূঁইয়া উপজেলার সিন্দুরপুর এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন বাবা ও বোন।
রোববার (১০ মে) রাত ৮টার দিকে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দিলপুর এলাকার মোহাম্মদ মোস্তফার মাদকাসক্ত ছেলে রাফি তার মা লাকি বেগমের কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করেন।
টাকা না দিলে প্রথমে রাফি মাকে ছুরিকাঘাত করেন। এসময় বাধা দিতে গেলে বাবা মোস্তফা ও বোন মিথিলাকে ছুরিকাঘাত করেন।
স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসক শাহরিয়ার কবির মা লাকি বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বাবা মোস্তফা ও বোন মিথিলাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।