ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বাজারদর জানতে কাঁচাবাজারে বিরোধীদলীয় নেতা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১২ মে, ২০২৬ ১৬:৪২ অপরাহ্ন | দেখা হয়েছে ৭ বার


বাজারদর জানতে কাঁচাবাজারে বিরোধীদলীয় নেতা

রাজধানীর নিত্যপণ্যের বাজার পরিস্থিতি ও মূল্য যাচাই করতে মিরপুর-১ নম্বর শাহ আলী কাঁচাবাজার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১২ মে) সকালে তিনি এই বাজার পরিদর্শন করেন।

 

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাজার পরিদর্শনকালে ডা. শফিকুর রহমান নিত্যপণ্যের দাম যাচাই করেন।

তিনি বাজারে আসা ক্রেতা এবং কাঁচামাল ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন।

 

এ সময় ব্যবসায়ীরা বিরোধীদলীয় নেতার কাছে তাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নানা সমস্যার কথা তুলে ধরেন এবং তা সমাধানের আহ্বান জানান।

 

জবাবে জামায়াত আমির ব্যবসায়ীদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের সঙ্গে নিয়ে এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।

বাজার পরিদর্শনের সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমানসহ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

 


   আরও সংবাদ