ঢাকা, রবিবার, ১৭ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সীমান্তে সাবেক ডিজি সাব্বির আটক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৭ মে, ২০২৬ ০৯:৪৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৯ বার


সীমান্তে সাবেক ডিজি সাব্বির আটক

লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাটের পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।

 

এর আগে এদিন দুপুরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের পর স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পরে দহগ্রাম এলাকা থেকে সাব্বির বিন শামসকে আটক করে জেলা গোয়েন্দা শাখায় পাঠানো হয়।

এ সময় তার কাছ থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট সাতটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। তিনি ভারত থেকে অবৈধ পথে দেশে প্রবেশ করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ জানায়, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে।

সাব্বির বিন শামস বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি ও লন্ডন হাইকমিশনে মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি লন্ডন হাইকমিশনের সাবেক মিনিস্টারও ছিলেন।

জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার আসাদুজ্জামান।


   আরও সংবাদ