ঢাকা, সোমবার, ১৮ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আত্মীয়ের বাসায় মিলল বাবা-মা ও সন্তানের লাশ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৮ মে, ২০২৬ ০৯:৪৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৭ বার


আত্মীয়ের বাসায় মিলল বাবা-মা ও সন্তানের লাশ

মাদারীপুর শহরের একটি ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ মে) রাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

 

নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের আট মাস বয়সী শিশু সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত পরিবারটি তাদের আত্মীয় ইতালি প্রবাসী যতীন বাড়ৈয়ের স্ত্রী মিষ্টি বাড়ৈয়ের ভাড়া বাসায় বেড়াতে এসেছিলেন।

মিষ্টি বাড়ৈ শহরের আমিরাবাদ এলাকায় মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় গত তিন বছর ধরে ভাড়া থাকেন। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকায়।

 

রোববার বিকেলে চিন্ময় দাস তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে ওই বাসায় বেড়াতে আসেন। পরে রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে শিশু সন্তানসহ তিনজনের লাশ উদ্ধার করে।

 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনার সময় পাশের একটি কক্ষে একা ছিলেন মিষ্টি বাড়ৈ। তার ফোনকল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এটি হত্যা নাকি আত্মহত্যা- তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মিষ্টি বাড়ৈকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে।

এদিকে লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।


   আরও সংবাদ